«আজ ছুটির দিন >আপনাদের কাছে সুন্দর একটি পোস্ট শেয়ার করলাম... আশা করি এই পোস্টটি আপনাদের ভালো লাগবে।
একজন বিশাল ধনী ব্যাক্তির ছোট্ট ছেলে খুবই দুষ্ট ছিলো। ছেলেটির দুষ্টামী এতই মাত্রাছাড়া ছিলো যে তার বাবা তাকে নিয়ে ভীষন চিন্তিত হয়ে পড়লেন। উপায় না দেখে তিনি তাই এক জ্ঞানী লোকের কাছে ছেলেকে নিয়ে গেলেন এবং তাকে সব খুলে বললেন।
জ্ঞানী লোকটি ছোট ছেলেটিকে নিয়ে বাগানে গেলেন। বাগানের এক প্রান্তে দাঁড়িয়ে তিনি ছেলেটিকে আগাছা জাতীয় একটি ছোট্ট গাছ দেখিয়ে তা তুলে ফেলতে বললেন। ছেলেটি মহানন্দে গাছটি উপড়ে ফেললো। এর
পর তিনি ছেলেটিকে আরেকটু বড় একটি গাছ তুলে ফেলতে বললেন। এটাও ছেলেটির জন্যে তুলে ফেলা খুব একটা কষ্টকর হলো না।
এবার একটা বাঁশ জাতীয় মাঝারী গাছের সামনে তাকে নিয়ে আসা হলো। কষ্ট হলো। কিন্তু ছেলেটি এটিও শিকড় সহ উপড়ে ফেললো।
'এবার তাহলে এই গাছটা দিয়ে আজকের মত গাছ উঠানো শেষ করো'- এই বলে তিনি ছেলেটিকে একটি পেয়ারা গাছ দেখালেন। ছেলেটি অনেক চেষ্টা করলো। কিন্তু শক্ত গাছটি এক চুলও নড়াতে পারলো না।
'নাহ! এটা কিভাবে সম্ভব? এই গাছ উঠানো সম্ভব না।' ছেলেটির এই কথা শুনে লোকটি মুচকি হাসলেন। বললেন,
'এটাই হচ্ছে দুষ্টুমির আসল রুপ। তুমি নিজে দুষ্টুমি করলেও স্বীকার করবে যে এটা নিশ্চয়ই ভালো কোনো কাজ না। এখন তুমি যেহেতু ছোট আছো তাই তোমার দুষ্টুমিগুলো সেই প্রথম ছোট গাছটির মতন। এতবড় বাগানের মত তোমার জীবনেও এই ছোট ছোট দুষ্টুমিগুলো খুব একটা সমস্যা করবে না। কিন্তু ধীরে ধীরে তোমার যখন বয়স বাড়তে থাকবে তখন এই অভ্যাসগুলোই অনেক হয়ে যাবে। অনেক বড় বড় অপরাধ করাবে তোমাকে দিয়ে। চাইলেও আর পেয়ারা গাছটির মতন বড় হয়ে যাওয়া সেই অভ্যাসগুলোকে তুমি তোমার জীবন থেকে উপড়ে ফেলতে পারবে না। সেগুলো তোমার জন্যে অনেক বড় ক্ষতির কারন হয়ে দাঁড়াবে।'
'তাই তুমি ছোট থাকতেই এই দুষ্টুমির অভ্যাসগুলোকে তোমার জীবন থেকে উপরে ফেলে দাও।'
ছেলেটি এরপর আর দুষ্টুমি করেছিলো বলে শোনা যায় নি।আপনিও গল্পটি থেকে শিক্ষা নিয়ে আপনার বদভ্যাসগুলো আরো শক্তভাবে শিকড় গেড়ে বসার আগেই সেগুলো পরিত্যাগ করুন।
এক মহিলা তার বাড়ি থেকে বেরিয়ে দেখলো উঠানের সামনে তিনজন বৃদ্ধ ব্যক্তি বসে আছেন।তিনি তাদের কাউকেই চিনতে পারলেন না। তাই বললেন, ‘আমি আপনাদের কাউকেই চিনতে পারলাম না,কিন্তু আপনারা হয়তো ক্ষুধার্ত। আপনারা ভেতরে আসুন,আমি আপনাদের খাওয়ার ব্যবস্থা করছি...‘ তারা জিজ্ঞেস করলেন ‘ বাড়ির কর্তা কি আছেন?’ মহিলা বললেন,’না’। ‘তিনি বাইরে গেছেন।’ ‘তাহলে আমরা আসতে পারবো না।‘ সন্ধ্যায় যখন বাড়ির কর্তা ঘরে ফিরে সব শুনলেন তখন তিনি বললেন,'যাও তাদের বলো যে আমি ফিরেছি এবং তাদের ঘরে আসার জন্যে অভ্যর্থনা জানাচ্ছি।‘ মহিলা বাইরে গেলেন এবং তাদের ভেতরে আসতে বললেন।কিন্তু তারা বললো,‘আমরা এভাবে যেতে পারি না।' মহিলা জিজ্ঞেস করলেন,’ কিন্তু কেন? আবার কি সমস্যা?’ বৃদ্ধ লোকেদের মধ্যে একজন বললেন,’আমাদের মধ্যে একজনের নাম সম্পদ।‘ আরেকজনের দিকে নির্দেশ করে বললেন,’তার নাম সাফল্য এবং আমি ভালবাসা।এখন আপনি ভেতরে গিয়ে সিদ্ধান্ত নিন আমাদের কাকে আপনি ভেতরে ঢুকতে দেবেন।' মহিলা যখন ভেতরে গিয়ে সব খুলে বললেন তখন তার স্বামী অত্যন্ত খুশি হয়ে গেলেন এবং বললেন,'আসাধারন! চল আমরা সম্পদকে ডাকি,তাহলে আমরা ধনী হয়ে যাব!' তার স্ত্রী এতে সম্মতি দিলেন না,’নাহ,আমার মনে হয় আমাদের সাফল্যকেই ডাকা উচিত।' তাদের মেয়ে ঘরের অন্য প্রান্তে বসে সব শুনছিলো। সে বলে উঠলো,'তোমাদের কি মনে হয় না আমাদের ভালবাসাকেই ডাকা উচিত? তাহলে আমাদের ঘর ভালবাসায় পূর্ন হয়ে উঠবে।' লোকটি বললো,‘ঠিক আছে আমরা তাহলে আমাদের মেয়ের কথাই শুনবো, তুমি বাইরে যাও এবং ভালবাসাকেই আমাদের অতিথি হিসেবে ডেকে নিয়ে এসো।‘ মহিলাটি বাইরে গেলেন এবং বললেন’আপনাদের মধ্যে ভালবাসা কার নাম? অনুগ্রহ করে তিনি ভেতরে আসুন,আপনিই আমাদের অতিথি।' ভালবাসা নামের বৃদ্ধ উঠে দাড়ালেন এবং বাড়ির দিকে হাটতে শুরু করলেন,বাকী দুজনও উঠে দাড়ালেন এবং তাকে অনুসরন করতে লাগলেন। মহিলাটি এতে ভীষন অবাক হয়ে গেলেন এবং বললেন, 'আমিতো শুধু ভালবাসা নামের বৃদ্ধকে ভেতরে আসার আমন্ত্রন জানিয়েছি,আপনারা কেন তার সাথে আসছেন?’ বৃদ্ধ লোকেরা বললো,'আপনি যদি সম্পদ আর সাফল্যকে আমন্ত্রন করতেন তবে আমাদের বাকী দুজন বাইরেই থাকতাম,কিন্তু আপনি যেহেতু ভালবাসাকে আমন্ত্রন জানিয়েছেন,সে যেখানে যায়,আমরা দুইজনও সেখানেই যাই। যেখানেই ভালবাসা থাকে,সেখানেই সম্পদ ও সাফল্যও থাকে।
প্রেমিকা: আচ্ছা বলতে পার কেন তুমি আমাকে এত পছন্দ কর? ভালোবাসো ? প্রেমিক: জানি না, কিন্তু বাসি যে ভালো এতে কি কোন সন্দেহ আছে? প্রেমিকা: হুঃ তুমি কারনই বলতে পারলে না, আবার বলো ভালোবাসি। যতসব ভন্ডামি। প্রেমিক: আমি সত্যিই কোন কারন জানি না কিন্তু প্রমান চাইলে দিতে পারি। প্রেমিকা: প্রমান !!! না কোন প্রমান না আমি তোমার কাছে কারন জানতে চাই। প্রেমিক: আচ্ছা... আচ্ছা বলছি........ আমি তোমাকে ভালোবাসি কারন, -----তুমি সুন্দর। -----তুমি দ্বায়িত্ববান। ----- তোমার চালচলন ভাল লাগে। ----- তোমার হাসি ভাল লাগে......... আরো কতোকি ......... এই কথা শুনার পর প্রেমিকা তার প্রেমিকের ভালোবাসা দেখে অজ্ঞান হয়ে যায়। . . . .এর কিছুদিন পর এক মারাত্মক এ্যাকসিডেন্টে মেয়েটির সমস্ত শরীর পুড়ে যায় এবং সে কোমায় চলে যায়..... কোমা থেকে যখন মেয়েটি ফেরত আসে তখন তার আর অতীত বলে কোন স্মৃতি থাকে না। কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলে, দৃষ্টিশক্তি থাকে না, থাকে না সেই উচ্ছ্বল হাসিও। তখন একদিন ছেলেটি বলে ডার্লিং একদিন আমি তোমাকে বলেছিলাম কেন আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আজ তোমার সেই সৌন্দর্য, চেহারা কথা হাসি কোনটাই নেই। এমনকি তুমি আমার কথা শুনতেও পারছ না আর দ্বায়িত্বতো অনেক দুরের ব্যাপার। যদি তোমার মতে আমি চলি, তাহলে আজ তোমাকে ভালোবাসার কোন কারন নেই কিন্তু আমি তোমাকে ভালোবাসি, কোন কারন ছাড়াই ভালোবাসি...... ♥ ♥
মোবাইল সফটওয়ারের যতগুলো ওয়েবসাইট দেখেছি সেরা হচ্ছে এই সাইটটি http://gallery.mobile9.com/ । কি নেই এখানে! Themes, Ringtones, Wallpapers, Software, Videos, Screensavers, SMS, Operator Logos, Flash, Games সব। আপনার সেটের মডেল সিলেক্ট করুন। এখন শুরু করুন ডাউনলোড। কোন সফটওয়ার না পেলে Search এ গিয়ে আপনার প্রয়োজনীয় সফটওয়ারের নাম দিন । এবার ডাউনলোড করুন।
একটি জরুরী সার্জারির জন্য
তাড়াহুড়ো করে এক
ডাক্তারকে হাসপাতালে ডেকে পাঠানো হল...সে তড়িৎ
গতিতে হাসপাতালে পৌঁছে গেলো...হাসপাতালে ঢুকেই
সে নিজেকে দ্রুত প্রস্তুত করে নিল সার্জারির
জন্য..
এরপর সার্জারির ব্লক এ গিয়ে সে দেখল
রোগীর ( একটি ছোট্ট ছেলে )
বাবা ওখানে পায়চারি করছে ডাক্তারের
অপেক্ষায় , ডাক্তার কে দেখামাত্র
লোকটি চেঁচিয়ে উঠল- আপনার আসতে এত
দেরি লাগে? দায়িত্ববোধ বলতে কিছু আছে আপনার? আপনি জানেন আমার
ছেলে এখানে কতটা শোচনীয় অবস্থায় আছে ?
ডাক্তার ছোট্ট একটা মুচকি হাসি হেসে বলল-
" আমি দুঃখিত, আমি হাসপাতাল এ ছিলাম না,
বাসা থেকে তাড়াহুড়ো করে এলাম, তাই
খানিক দেরি হল, এখন আপনি যদি একটু শান্ত
হন, তবে আমি আমার কাজ টা শুরু করি?
লোকটি এবার যেন আরও রেগে গেলো,
ঝাঁঝাঁলো স্বরে বলল- " ঠাণ্ডা হব? আপনার
সন্তান যদি আজ এখানে থাকতো? আপনার
সন্তান যদি জীবন মৃত্যুর
মাঝে দাঁড়িয়ে থাকতো,
তবে আপনি কি করতেন? শান্ত হয়ে বসে থাকতেন??
ডাক্তার আবার হাসলেন আর বললেন "
আমি বলব পবিত্র
গ্রন্থে বলা হয়েছে মাটি থেকেই আমাদের
সৃষ্টি আর মাটিতেই আমরা মিসে যাব!
ডাক্তার কাউকে দীর্ঘ জীবন দান
করতে পারেন না... আপনি আপনার সন্তান এর জন্য প্রার্থনা করতে থাকুন আমরা সর্বোচ্চ
চেষ্টা করব...
লোকটি পুনরায় রাগত স্বরে বলল-
অন্যকে উপদেশ দেয়া খুবই সহজ...আপনার এমন
পরিস্থিথী হলে বুঝতেন...
এরপর ডাক্তার সার্জারির রুম এ চলে গেলো, ২
ঘণ্টার মত লাগলো , শেষে হাসি মুখে ডাক্তার
হাসি মুখে বের হয়ে এলেন, "অপারেশন সফল" এরপর উত্তরের
অপেক্ষা না করেই ডাক্তার আবার
বলে উঠলেন- আপনার কোন প্রশ্ন থাকলে নার্স কে জিজ্ঞেস করুন, বলে তিনি চলে গেলেন...
এরপর লোকটি নার্স কে বললেন- এই ডাক্তার
এত নিষ্টুর কেন? তিনি কি আর কিছুক্ষণ
এখানে থাকতে পারতেন
না...আমি ওনাকে আমার সন্তান এর
ব্যাপারে কিছু জিজ্ঞেস করতাম...!
তখন নার্স জানালেন- ডাক্তার এর ছেলে আজ
সকালে মারা গেছেন রোড এক্সিডেন্ট এ,
তিনি আপনার ফোন পেয়ে ওনার মৃত ছেলেকে
ফেলে এসেছেন , এখন আবার
দৌড়ে চলে গেলেন- ছেলের শেষকৃত্য সারতে..!
Moral- একজন মানুষ কে কখনও তার বাইরের
আচরন দেখে যাচাই করবেন না, কারন
আপনি কখনই জানেন না তিনি কিসের
মাঝে আছেন !
একজন টিচার তার ছাত্র-ছাত্রীদের নিয়ে শিক্ষা সফরে গিয়েছিল। তারা যখন ঘুরতে বের হল তখন এমন একটা পরিবারদেখতে পেল যার সদস্যরা একে অপরের সাথেচিৎকার করে ঝগড়া করছিল।শিক্ষক তার ছাত্র-ছাত্রীদের দিকে তাকিয়ে স্মিত হাসলেন এবং জিজ্ঞেস করলেন...
‘‘তোমাদের কি ধারনা? মানুষ যখন রেগে যায় তখন একে অপরের সাথে চিৎকার করে কথা বলে কেন?’’
শিক্ষার্থীরা কিছুক্ষন চুপ করে ভাবলো, তারপর একজন উত্তর দিল,'কারন আমরা তখন মনের শান্তি হারিয়ে ফেলি এবং চিৎকার করি।’’
শিক্ষক প্রশ্ন করলো,‘‘কিন্তু আমরা চিৎকারই বা করি কেন? যাকে আমরা রাগ দেখাই সে তো আমাদের সামনেই আছে,তাকে যা বলার তাতো আমরা শান্ত ভাবেও বলতে পারি।’’
ছাত্রছাত্রীরা অনেকেই উত্তর দিল,কিন্তু তারা কেউই তাদের নিজেদের উত্তরেই সন্তুষ্ট হতে পারলো না।শেষে শিক্ষক তাদের ব্যাখ্যা করলো,
‘‘যখন দুইজন মানুষ একজন আরেকজনের সাথে রাগারাগি করে তখন তাদের হৃদয়ের মধ্যকার দূরত্ব বেড়ে যায়। এই দূরত্বের জন্য তারা চিৎকার করে কথা বলে, যাতে একে অপরের কথা বুঝতে পারে। তারা যত বেশি রেগে যায় এই দূরত্ব তত বেশি বেড়ে যায়,আর তখন তারাও তত বেশি চেঁচামেচি করে ঝগড়া করে।’’
শিক্ষকের সাথে তার ছাত্রছাত্রীদের সম্পর্ক ছিল খুব খোলামেলা,তাই সে ভালভাবে তাদের ব্যাপারটা বোঝাতে পারছিল।
‘‘কি ঘটে যখন দুইজন মানুষ একে অপরকে ভালবাসে? তারা কিন্তু নিজেদের সাথে চিৎকার করে কথা বলে না বরং মোলায়েম স্বরে কথা বলে। কারন তাদের ভালবাসা দুইজনের হৃদয়কে খুব কাছে নিয়ে আসে।
শিক্ষক আবার বললো,‘‘যখন দুইজন মানষের ভালবাসা আরও গভীর হয় তখন কি হয়? তখনতারা একে অপরের সাথে চাপাস্বরে কথা বলেও সব কিছু বুঝতে পারে।এবং এক পর্যায়ে নিজেদের দিকে তাকিয়েই তারাসবকিছু বুঝতে পারে।’’
সে তার শিক্ষার্থীদের দিকে তাকালো এবং বললো,
‘‘তোমরা যখন একে অপরের সাথে তর্ক করো,ঝগড়া করো তখন এমন কোন শব্দ ব্যবহার কোরো না যা তোমাদের হৃদয়ের মাঝে দূরত্ব বৃ্দ্ধি করে।যদি এভাবে চলতেই থাকে তবে হয়তো এমন একদিন আসবে যখন এ দূরত্ব এত বেশি হয়ে যাবে যে আর কোন শব্দই সেখানে পৌছুবে না,সেখান থেকে ফিরে আসারও হয়তো আর কোন পথ থাকবে না।’
*#06# for checking the IMEI (International Mobile Equipment Identity).
*#7780# reset to factory settings.
*#67705646# This will clear the LCD display (operator logo).
*#0000# To view software version.
*#2820# Bluetooth device address.
*#746025625# Sim clock allowed status.
*#62209526# – Display the MAC address of the WLAN adapter. This is available only in the newer devices that support WLAN
#pw+1234567890+1# Shows if sim have restrictions.
*#92702689# – takes you to a secret menu where you may find some of the information below:
1. Displays Serial Number.
2. Displays the Month and Year of Manufacture
3. Displays (if there) the date where the phone was purchased (MMYY)
4. Displays the date of the last repair – if found (0000)
5. Shows life timer of phone (time passes since last start)